বন্দর (যুগের চিন্তা ২৪) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্ম বার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ে ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কলাগাছিয়া ইউনিয়ন গার্লস হাই স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটি সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী আহমাদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক নূর নবী ওসমানী, আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আহাম্মেদ জারজিস, ৮নং ওয়ার্ড মেম্বার মো. মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন জসা, সমাজ সেবক শাহানূর ওসমানী, ইব্রাহিম রানা, খালেদ হোসেন প্রমুখ।


