Logo
Logo
×

নগরের বাইরে

মোদির আগমনের প্রতিবাদে ডাকা কর্মসূচী স্থগিত করলো নান্নু মুন্সী

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:৪০ পিএম

মোদির আগমনের প্রতিবাদে ডাকা কর্মসূচী স্থগিত করলো নান্নু মুন্সী
Swapno

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ ও কুরআনে আগুন এবং বাংলাদেশে মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমনের প্রতিবাদে ডাকা বাংলাদেশ খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়েছে।

 

ভারত নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত করার কারণে এ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নারায়ণগঞ্জ জেলার আমীর ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু। 


মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের হাজী রজ্জব আলী সুপার মার্কেটে জেলা কার্যালয়ে এক সভায় তিনি এ ঘোষণা দেন। নারায়ণগঞ্জ জেলার আমীর ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফর স্থগিত করা হয়েছে।

 

আর আমাদের বিক্ষোভ মিছিল ডাকা হয়ে ছিলো মোদির ঢাকা আগমনের প্রতিবাদে। যেহেতু ভারত নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত করেছে। তাই আমাদের এ কর্মসূচিও আপাতত স্থগিত করা হয়েছে। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাও: এহতেশামুল হক, মুফতি আবু বক্কর, মুফতি মুশফিকুর রহমান জামালী, হাফেজ মাও: আখতারুজ্জামান সাদেকী, মাও: ইউসুফ, মুফতি সিরাজুল ইসলাম, মাও: খন্দকার নাসিম রেজা, মাও: মেহেদী হাসান, মাও: আরিফুল ইসলাম ও মাও: আব্দুল মালেকসহ আরো অনেকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন