Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ উপজেলা যুবদলের পরিচিতি সভায় খালেদা জিয়ার মুক্তি দাবি

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৬:৩৮ পিএম

সোনারগাঁ উপজেলা যুবদলের পরিচিতি সভায় খালেদা জিয়ার মুক্তি দাবি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নবগঠিত সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলাধীন কাঁচপুর ইউনিয়ন এলাকায় এই সভা আয়োজন করা হয় ।


সভাপতির বক্তব্যে সহিদুর রহমান স্বপন বলেন,  বর্তমান অবৈধ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তরী হয়ে আছেন।

 

খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে সুকৌশলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই সরকার সহজে বেগম জিয়াকে মুক্তি দিবে না । এ অবস্থায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে ।


তিনি আরোও বলেন, ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি । তানাহলে রাজপথ দখলের মাধ্যমেই দূর্বার আন্দোলনের মধ্যদিয়ে এই অবৈধ সরকার উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ ।


সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সঞ্চালনায় পরিচিত সভায় আরোও উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফুল আলম প্রধান, আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, কামাল হোসেন, রাসেল রানা, আব্দুল আলী, কাওসার হোসেন, অমির হোসেন, মোঃ কাওসার ও আবু তাহের, সদস্য মাসুম রানা, নিজাম উদ্দিন, শাহিন আলম জুবায়ের, আমজাদ হোসেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইয়াসিন, ইউনুস মিয়া, সুমন মিয়া রান্টু, মোঃ আতাউর রহমান, মোফাজ্জল হোসেন হিমেল, মকবুল হোসেন, নোবেল মীর, মতিউর রহমান মতি, আমিনুল ইসলাম, খন্দকার রেজাউল, অলিউর রহমান, শাহ আলম ও আল আমিন মোল্লা।

পরিচিতি সভায় আহ্বায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন অসুস্থতার জন্য সভায় উপস্থিত থাকতে পারেনি । এছাড়া আহ্বায়ক কমিটির সকল যুগ্ম আহ্বায়কসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।
সভাশেষে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও কারামুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন