যুগের চিন্তা ২৪ : বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ। খেটে খাওয়া মানুষদের কাছে আস্থার এক নাম। রাজনৈতিক জীবনের শুরু থেকে সদা শ্রমিকদের দাবি আদায়ে লড়ে যাওয়া এই নেতা জায়গা করে নিয়েছেন শ্রমজীবি মানুষের হৃদয়ে। শ্রমিকের দাবি আদায়ে লড়েছেন জুলুমবাজদের রক্ত চক্ষুর বিরুদ্ধে। লড়ে চলেছেন অবিরাম। লড়ে যাবেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন তিনি।
আগামী ২৪ মার্চ বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ট্রাক প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচনে লড়ছেন কাউসার আহমেদ পলাশ। ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবিদের কবরস্থান সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।
জানা গেছে, এবার প্রথম বারের মত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির পদে নির্বাচনে অংশ নিচ্ছেন পলাশ। গত ৩০ বছর ধরে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শ্রমিক ও সংগঠনের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন নিরলস ভাবে। তাই সংগঠনের সকল সদস্যদের অনুরোধেই এবার সভাপতি পদে নির্বাচনে দাড়িয়েছেন এই নেতা। সদস্যদের মুখে মুখে চাউর হচ্ছে তার প্রতীক ‘ট্রাক’ এর বিজয় স্বপ্ন। যেন প্রিয় নেতার বিজয়ে নিহিত রয়েছে শ্রমিকদের বিজয়!
সোমবার (৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ বলেন, ‘শ্রমিকদের নিয়েই আমার জীবন। অন্যায় অবিচারের বিরুদ্ধে আমার অবস্থান। শ্রমিকদের দাবি আদায়ে আমি কখনই পিছপা হইনি। শ্রমিকদের আনন্দই আমার আনন্দ। আমি বিগত ৩০ বছর ধরে এই সংঘঠনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছি। আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছি।
শ্রমিকদের মুখে হাসি ফোটাতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বহু নির্যাতনও সইতে হয়েছে। প্রয়োজনে আরো নির্যাতন সইতে প্রস্তুত আছি। জীবনের শেষ সময় পর্যন্ত শ্রমিকদের পাশে থাকতে চাই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শ্রমিকদের ভালোবাসা নিয়েই ট্রাক প্রতীক পেয়ে সভাপতি পদে নির্বাচনে দাঁড়িয়েছি। তাই আমি বিশ^াস করি, ভোটের দিন বৃষ্টির ঢলের মত ভোটাররা আমার ট্রাক প্রতীকে ভোট দেয়ার মাধ্যমে আমাকে জয়যুক্ত করবেন এবং আমাকে এই প্রাণের সংঘঠন ও সদস্যদের খেদমত করার সুযোগ করে দিবেন।’


