Logo
Logo
×

নগরের বাইরে

রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী মহাৎসব ও ধর্মীয় আলোচনা সভা 

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৮:৩৬ পিএম

রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী মহাৎসব ও ধর্মীয় আলোচনা সভা 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী মহাৎসব, ধর্মীয় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।


সোমবার (৯ মার্চ) বিকেলে এনায়েত নগর ইউনিয়নের  বাডড়ৈভোগ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন। বিশেষ অতিথি ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড সদস্য মীর জাকারিয়া জাকির, ৮ নং ওয়ার্ড সদস্য আতাউর প্রধান, সংরক্ষিত নারী সদস্য রোজিনা আক্তার, বিশিষ্ট সাংবাদিক দিলীপ মন্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, ফতুল্লা থানা হিন্দু সংস্কার সমিতির সভাপতি প্রদীপ মন্ডল রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি বিশ্বনাথ মন্ডল, নারায়ণগঞ্জ মহাশশ্মান বাবা লোকনাথ মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক তপন চন্দ্র সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব ভজন দাস প্রমুখ। 


সভাপতির বক্তব্যে রঞ্জিত মন্ডল বলেন, আজকে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এ মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের যেনো মুক্ত রাখে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার দোয়া ও আর্শীবাদে আমি সুস্থ্য হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। আমি যেনো মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে সকলের সেবা করে যেতে পারি।


পরে মন্দিরে পক্ষ থেকে অসহায় গরীব দুঃস্থ নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন