বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ নির্বাচনের প্রতীক বরাদ্দ
প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৮:৩১ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : উৎসবমুখর পরিবেশে বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রতিক বরাদ্দ সম্পর্ন হয়েছে। ৯ মার্চ (সোমবার) বেলা ১২টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসার সাইবুর রহমান প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনে অংশগ্রহণ করা ২ প্রার্থীর মধ্যে প্রয়াত ইউসুফ মেম্বারের স্ত্রী রত্না বেগম পেয়েছেন ফুটবল প্রতীক। অপর প্রার্থী ইমন পেয়েছেন তালা প্রতীক।প্রতীক পাওয়ার প্রার্থীদের প্রচার-প্রচারণায় ব্যস্ত দেখা গিয়েছে। নির্বাচনে তাঁরা দুই জনই জয়ে ব্যাপারে শতভাগ আশাবাদী।
বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮১৫ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৩৭৬ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ২ হাজার ৪৩৯ জন। আগামী ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


