Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সিমেন্ট কোম্পানির শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৮:৩০ পিএম

বন্দরে সিমেন্ট কোম্পানির শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বসুন্ধরা সিমেন্ট কোম্পানির শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভসহ রাস্তা অবরোধ করেছে শ্রমিকরা। সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় মদনগঞ্জ বসুন্ধরা মেইন গেইটের সামনে এ বিক্ষো ও রাস্তা অবরোধ করে শ্রমিকরা। এ সময় প্রায় ১ কিলোমিটার রাস্তাজুড়ে সৃষ্টি হয় বিশাল যানজট। যানজটে আটকা পরে অনেক পথচারী নানা ভোগান্তির শিকার হয়। 


ছাটাইকৃত শ্রমিক রোকনুজ্জামান জানান, আমরা শ্রমিক বলে কী মানুষ না। আমাদের সংসার আছে। কোন কারণে বসুন্ধরা কর্তৃপক্ষ আমাকেসহ মদনগঞ্জ এলাকার বসুন্ধরা শ্রমিক জসিম উদ্দিন, জুবায়ের তাপস, ওসমান গনী, ইমরান মেহেদী, সাজ্জাদ, সানী, গেসু ও আলামিনকে চাকুরিচ্যুত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 


মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়ের জানান, শীতলক্ষ্যা নদী থেকে খোলা ক্রেনে করে জাহাজ থেকে ক্লিংকার অপসারণের কারণে নদীর পানি ও বায়ু মারাত্মকভাবে দুষণ হয়ে পরিবেশগত নানা সমস্য সৃষ্টি করছে বসুন্ধরা সিমেন্ট কোম্পানি। মদনগঞ্জের পরিবেশ রক্ষার্থে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বসুন্ধরা কোম্পানি অন্যত্র স্থানান্তর করার দাবি জানাচ্ছি পরিবেশ অধিদপ্তরের কাছে। 


এ ঘটনায় নাসিক স্থানীয় কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর জানান, শ্রমিকদের চাকুরিচ্যুত করার বিষয়টি দুঃখজনক। বর্তমানে বসুন্ধরা কর্মরত স্থানীয় শ্রমিকদের চাকুরী স্থায়ী করার জোর দাবি জানাচ্ছি বসুন্ধরা কর্তৃপক্ষের কাছে।  


এ ব্যাপারে বসুন্ধরা সিমেন্ট কোম্পানি ইডি আরজু রহমান জানান,অদক্ষ শ্রমিকদের আমরা চাকুরিচ্যুত করেছি। এ ছাড়া আর কিছু নয়। তারা ঠিকমত কাজ করেনা। তারা তাদের মনমত কাজ করে। বিষয়টি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।


সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে শ্রমিকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকাল ৩ টায় শ্রমিকার বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে নেয়।


বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানান, শ্রমিক উত্তেজনার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিক্ষোভরত শ্রমিকদের সাথে আমি আলাদাভাবে কথা বলে পরিবেশ পরিস্থিতি শান্ত করি। পরে বিকেল ৩টায় বিক্ষোভরত শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পুনরায় ওই পথে যান চলাচল শুরু হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন