বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও ধামগড় ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে ডিবি পুলিশ ও ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। সোমবার (৯ মার্চ) সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় সোনাচড়া ও শনিবার (৭ মার্চ) রাতে মদনপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শনিবার (৭ মার্চ) রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্রসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর ইসলামিয়া সুপার মার্কেটের সামনে মাদক উদ্ধারের অভিযান চালায়। এ সময় ১৩০ পিস ইয়াবাসহ সোনারগাঁ থানার কাজিরগাও এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে বেলায়েত হোসেন (৩৮), একই থানার মাঝেরচরস্থ ইলিয়াসদী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে সাত্তার (৩০) ও বন্দর থানার চিড়াইপাড়া এলাকার মো. হোসেন মিয়ার ছেলে রফিক (৪৫) কে আটক করে।
রোববার সন্ধ্যায় ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক নাহিদ মাছুমসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার সোনাচড়া জামে মসজিদের সামনে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযানকালে ২৫ পিস ইয়াবাসহ ওই এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে কামাল হোসেন কমা (৪০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে কবির হোসেন (৩৫) কে আটক করে।


