Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার ৫টি ইউপিতে হোল্ডিং ট্যাক্স 

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:২৭ পিএম

ফতুল্লার ৫টি ইউপিতে হোল্ডিং ট্যাক্স 
Swapno

স্টাফ রিপোর্টার : ফতুল্লার ৫টি ইউনিয়নের মধ্যে গত বছর ২/১টি ইউনিয়নে চৌকিদারী ট্যাক্স আদায় করা হয়েছিল। এবার ৫টি ইউনিয়নে এই ট্যাক্স আদায় করা হবে বলে জানা গেছে। তবে ‘চৌকিদারী’ ট্যাক্স বলা হলেও মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা একে ‘হোল্ডিং ট্যাক্স’ বলে মতামত দিয়েছেন। 


সরকারের পক্ষ থেকে ইউনিয়নের বসবাসকারী জনগনের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। এ বছর ফতুল্লার ইউনিয়নগুলোকে প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্সও গুনতে হবে।  ১৯৭৬ সালে সরকার পরিকল্পিত গ্রাম সরকার পদ্ধতির অংশ হিসেবে পল্লী অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ভিলেজ ডিফেন্স পার্টি বা গ্রাম রক্ষীদল গঠন করেন। 


গ্রাম সরকার পদ্ধতি কখনও প্রবর্তন করা সম্ভব হয় নি। এখনও চৌকিদারগণ ইউনিয়ন কাউন্সিলের অধীনে থেকে কাজ করে যাচ্ছে এবং তাদের মাসিক বেতন স্থানীয়ভাবে আদায়কৃত অর্থ থেকে পরিশোধ করা হচ্ছে। 


শুধু ফতুল্লা নয় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় চৌতিদারী ট্যাক্স আদায়ের খবর পাওয়া গেছে। তবে এই ট্যাক্স সরকারের ফান্ডে থাকলে ইউনিয়নের উন্নয়নেও কাজে লাগে বলেও মতামত দিয়েছেন অনেকে।


বেশ কয়েক বছর আগে ফতুল্লার ২/১টি ইউনিয়নে চৌকিদারী ট্যাক্স নামে জনসাধারণের কাছ থেকে ট্যাক্স আদায় করা হয়েছিল। তবে এ নিয়ে বিতর্কও রয়েছে। বিভিন্ন এনজিও সংস্থা দ্বারা এই ট্যাক্স হোল্ডিং ট্যাক্স নামেও আদায় করা হয়েছিল। 


এনায়েতনগরে ট্যাক্স আদায় করতে গিয়ে জনসাধারনের রোষানলেও পড়তে হয়েছে আদায়কারীদেরও।  গত কয়েকদিন যাবৎ কুতববুপর ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসকারী জনসাধারণ থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। এ নিয়ে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। 


আইনানুযায়ী,চৌকিদারি কর আদায়ের মাধ্যমে চৌকিদারদের বেতন প্রদানের জন্য ১৮৭০ সালের গ্রাম চৌকিদারি আইন পাস হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ,১৯৮৩ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধনী) আইন ১৯৯৩ এবং সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদকে রাজস্ব আয়ের ক্ষেত্রে ৬টি বিষয়ের ওপর কর,রেট, ফি ইত্যাদি আরোপ ও আদায়ের ক্ষমতা দেয়া হয়। ধারণা করা হচ্ছে,সেই আলোকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা চৌকীদারী ট্যাক্সের মতোই হোল্ডিং ট্যাক্স আদায় করছে। 


এব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল বলেন,বিভিন্ন ট্যাক্স চেয়ারম্যানের অধীনে। আমি আমার ইউনিয়নে চৌকিদারী বা হোল্ডিং ট্যাক্স জনগনের কাছ থেকে আদায় করি না।


বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী বলেন,ট্যাক্সের মাধ্যমেই দেশের উন্নয়ন হয়। একটি ইউনিয়নে ট্যাক্স বাড়লে উন্নয়নও বাড়ে। গত বছর আমার ইউনিয়ন পরিষদ এলাকা থেকে অল্প কিছু চৌকিদারী ট্যাক্স তোলা হয়েছিল। 


এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনাও রয়েছে। বক্তাবলী থেকে গতবছর যে ট্যাক্স তোলা হয়েছিল এ নিয়ে জনগনের মধ্যে কোন বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। এ ব্যাপারে এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন,গত বছর এনায়েতনগর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছিল। সরকারী নির্দেশনা থাকলে সেখানে আমাদের কিছু করার থাকে না। 


কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন,নিজের জনপ্রিয়তা নষ্ট হবে চিন্তা করে আমার আঠারো বছরের সময়ে কোন দিনই চৌকিদারী ট্যাক্স আদায় করিনি। আগে যারা চেয়ারম্যান ছিল তারাও উঠায়নি। এখন ট্যাক্স বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এই ট্যাক্স না না তুললে আমাকেই জরিমানা করা হবে। 

 

তিনি আরো বলেন,‘মানুষের ট্যাক্স দিয়ে অভ্যাস নেই। যার কারণে সর্বনিম্ম ট্যাক্স ধরা হয়েছে। একটি রুম থাকলে ট্যাক্স ২‘শ টাকা,অনেকের ফ্ল্যাট বাড়ি,৪ ফ্যাট থাকলে ৮‘শ,এ ভাবে ধার্য করে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে। ওরা ট্যাক্স সংরক্ষণ করে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দেয়। এরপুরো তদারকি আমি নিজেই করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন