ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৯:৫০ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : সুনামগঞ্জে সড়ক দুর্ঘনায় নিহত ফতুল্লার ১০ জনের আত্মার মাগফিরাত কামনায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বাদ আছর কুতুবপুর ইউনিয়নের মুসলিমপাড়া খেলার মাঠে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। এ সময় তিনি নিহতদের পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, ফতুল্লা থানা নাগরিক কমিটির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, স্থানীয় আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক, শিকদার মাহাবুবুর রহমান হক, বিএনপি নেতা জয়নাল আবেদীন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফা, স্থানীয় সমাজ সেবক ডা. সোহাগ, মাঈন উদ্দিন স্বপন, আব্দুল কুদ্দুস ভুইয়া, খবির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যবৃন্দ।


