Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ছেলে নিখোঁজম, মা আটক

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৯:৪৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ছেলে নিখোঁজম, মা আটক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ৭ দিন ধরে প্রান্ত প্রধান (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। এ ঘটনার ৩ মার্চ থানার জিডি করতে গেলে পুলিশ জিডি না নিয়ে নিখোঁজ যুবকের ফুফু শাহানুর বেগমকে দিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেন।

 

পরে সিদ্ধিরগঞ্জ থানা এএস আই কায়েস তদন্ত করে যুবকের মা পারুলকে আটক করে ৩ দিন থানা রেখে শুক্রবার ৫৪ ধারায় পারুলকে আদালতে পাঠায় পুলিশ। গত ঘটনাটি ঘটেছে গোদনাইল বাড়িপাড়া এলাকায় সোমবার রাতে। নিখোঁজ প্রান্ত ওই এলাকার মরহুম আলাউদ্দিন প্রাধানের ছেলে। তবে নিখোঁজ যুবকের সন্ধ্যান এখনো পায়নি পরিবার।  

 

পরিবারের অভিযোগ, আটককৃত মা পারুলের সাথে শাহীন নামে এক যুবকের অনৈতিক সম্পর্ক রয়েছে। প্রায় শাহীন অনৈতিক কাজ করার জন্য পারুলের বাসায় আসে। সামান্য প্রতিবন্ধী হওয়ার  ছেলে প্রান্ত প্রধানের জন্য মা’র অনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে চলছিলনা। ছেলেকে মাঝে মাঝে বিভিন্ন বাড়িতে পাঠিয়ে দিতো সে।

 

ঘটনার দিন সন্ধ্যা’র সময় পারুলের বাড়িতে শাহীন ও অজ্ঞাত এক ব্যাক্তি আসে। পরে রাত ৮ টার দিকে প্রান্ত প্রধান, শাহীন ও অজ্ঞাত ব্যাক্তি এক সাথে রিক্সা করে এলাকা থেকে চলে যায়। এরপর থেকে প্রান্ত প্রধানকে নিখোঁজ রয়েছে। 

 

এ ঘটনায় নিখোঁজ প্রাšেরÍ ফুফাত বোন নিলু বলেন, মামা মারা যাওয়ার কয়েক মাস পর থেকেই মামী পারুল অনৈতিক সম্পর্ক করে। এ বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে চাপ দেয়। পরে মামী পারুল নাকি শাহীন নামে ব্যাক্তিকে বিয়ে করেছে। বিয়ে করলে শাহীনের বাড়িতে চালে যাবে। কিন্তু না গিয়ে প্রান্তদের বাড়িতে থাকে। বারবার বিয়ে কাবিননামা দেখাতে বলেলেও সে তা দেখায়নি।

 

ঘটনা’র কয়েক দিন আগে প্রান্ত তার মা’ পারুলকে ঘরে ঢুকতে দেয়নি। ঘটনার দিন শাহীন, অজ্ঞাত ব্যাক্তি ঘরে ঢুকে কিছুক্ষণ পর প্রান্ত, শাহীন, পারুল ও অজ্ঞাত ব্যাক্তি ঘর থেকে বের হয়ে এক সাথে তারা রিক্সায় উঠে। পারুল বাসায় চলে আসে। তারপর থেকেই প্রান্ত নিখোঁজ রয়েছে। 

 

সিদ্ধিরগঞ্জ থানার এএস আই ইমরুল কায়েস বলেন, মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মা’ পারুলকে ৫৪ ধারায় আদালতে পাঠনো হয়েছে। নিখোঁজ যুবক প্রান্তকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে এখনো কোন মামলা হয়নি।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন