রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জের গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় জিপি-এ ৫ ও বৃত্তি প্রাপ্ত সাত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা হলো- নুসরাত ভূঁইয়া মিথিলা, মাহাথির মোস্তাক প্রিন্স, সানজিদা রহমান অন্তরা, নুহাত জাহান, নুসরাত জাহান মীম, নুসরাত জাহান ও এনিকা আক্তার। বিদ্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা, শিক্ষানুরাগী এসএম জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব, রতন লাল দেবনাথ, মীনা রানী ঘোষ ও মুক্তার ভূঁইয়া প্রমুখ।
মোস্তাক আহমেদ মোল্লা বলেন, আমাদের বিদ্যালয় থেকে প্রতিবছর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছেন। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠার ফলে শিক্ষার্থীরা ভালো ফল করতে পারছে। শিক্ষার্থীদের আরো বেশি নার্সিং করতে হবে। ভবিষ্যতেও যেন তাদের ভালো রেজাল্ট অব্যাহত থাকে।
মুক্তার ভূঁইয়া বলেন, ৭ মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সংবধর্না প্রদান করা হয়েছে। এতে শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধু ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি শিশুদের প্রতি আন্তরিক ছিলেন। ৭ই মার্চের ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।


