আড়াইহাজারে স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন
প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৯:৪৩ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : মুজিববর্ষ উপলক্ষ আড়াইহাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) এ মানবাতার দেয়াল উদ্বোধন কারা হয়।
এ উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ ইভা, আরএমও ডা. আশরাফুল আমীন, ডা. উত্তম কুমার দাশ গুপ্ত, ডা. মনিরুজ্জামান, ডা. খলিলুর রহমান প্রফিট, ডা. আরিফুল হক, ডাক্তার শান্তা ত্রিবেদী, ডা. চেমনআরা বেগম, ডা. শরীফ, ডাক্তার রুপালী রানী দাস, ডা. আনন্দ কুমার দত্ত, ডা. রাজু আহমেদ, ডা. মোশারফ হোসেন, ডা. মনোয়ারা বেগম প্রমুখ।
সায়মা আফরোজ ইভা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আর্দশ। তিনি এদেশের মানুষকে মানবতা শিখিয়ে গিয়েছেন। তিনি গরীব দুঃখী মানুষকে ভালো বাসতেন। তাদের মুখে আহার তুলে দিতেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান। তার ডাকে এদেশের আপামোড় জনগণ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জাতির জনককে নিয়ে আমরা গর্বিত।
উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, মানবতার দেয়ালের মূল স্লোগানই হলো ‘আপনার বাড়িতে অপ্রয়োজনিয় জিনিসটি রেখে যান। দেয়াল থেকে আপনার প্রয়োজনিয়টি নিয়ে যান।’ মানবতার দেয়াল হলো মানবতার জন্য। আমি আহবান করব আমাদের স্বাধ্যমত যেন, মানবতার এই দেয়ালে সহযোগিতায় সবাই এগিয়ে আসি।


