রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে বলে জানা গেছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ভায়েলা মিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ বাল্য বিয়ে বন্ধ করে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ সময় উপস্থিত ছিলেন।
মমতাজ বেগম জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন মুড়াপাড়া ইউনিয়নের সহিতুন্নেসা পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে। আর রোববার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। পরে তাৎক্ষণিকভাবে মঙ্গলখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়। এসময় শিক্ষার্থীর বাবা সফর আলী ও মা রিনা বেগমকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


