Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতনের পর হত্যা

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৮:১৫ পিএম

রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতনের পর হত্যা
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে তানজিনা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের পর কত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বড় বাগলা এলাকায় এ ঘটনা ঘটে। 

 

এ ঘটনায় শনিবার রাতেই গৃহবধূর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত তানজিনা আক্তার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি সলিমুল্লা আকন্দবাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

 

মামলা সূত্রে জানা যায়, গত ২ মাস আগে তানজিনা আক্তারের সঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বড় বাগলা এলাকা মৃত আবুল কাশেম মোল্লার ছেলে সোহরাব ওরফে তোরাব মোল্লার সঙ্গে বিয়ে হয়। তানজিনা আক্তারকে বিয়ে করার আগে সোহরাব আরো তিনটি বিয়ে করেন। তানজিনা আক্তারকে বিয়ে করার সময় সোহরাব আগের বিয়ের বিষয়টি গোপন রাখেন। পারিবারিক বিষয়াদি নিয়ে সোহরাবের সঙ্গে তানজিনা আক্তারের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সোহরাব সোহরাব তানজিনাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন।

 

পরে ভাবি জোহরা তানজিনা আক্তারের বড় বোন তাহমিনাকে ফোন দিয়ে জানায় তানজিনা অনেক অসুস্থ্য তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে তানজিনা আক্তারকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন