Logo
Logo
×

নগরের বাইরে

কাশিপুরে নয়নের স্মরণে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৭:৫৯ পিএম

কাশিপুরে নয়নের স্মরণে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে প্রয়াত সাব্বির আলম নয়নের স্মরণে কাশিপুরে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে কাশিপুর গোয়ালবন্দ নয়ন স্মৃতি সংসদের উদ্যোগে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

নয়ন স্মৃতি সংসদের আরাফ উল্লাহ মহান, সিফাত ও মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এমএ সাত্তার, হোসিয়ারি সমিতির নেতা আমিরুল্লাহ রতন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সরদার সালাউদ্দিন, কাশিপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দার, কাশিপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির আলম ফাতু প্রমুখ।

 

এদিকে নয়নের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সাব্বির আলম নয়ন ও সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা শাহিন আলমসহ নিহত ৫ জনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি আইয়ুব আলী বলেন, সাব্বির আলম স্মরণে খেলার আয়োজন করা হয়েছে। সুন্দর পরিবেশে এবং সুশৃংখলভাবে খেলাগুলো পরিচালনা করতে হবে। আর খেলায় যারা অংশগ্রহণ করবে তারা যেন অবশ্যই শৃংখলভাবে খেলাধুলা করেন। খেলার মধ্যে জয় পরাজয় আছে। তাই খেলা নিয়ে কোন ধরনের বিশৃংখলা করা যাবে না। আমরা নয়নের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আনন্দ উৎসবের মধ্যে সবাই খেলায় উপভোগ করবো সেই প্রত্যাশা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন