Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত  

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৭:৫৫ পিএম

রূপগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত  
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রূপগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রোবববার (৮ মার্চ) বিকেলে রূপগঞ্জ থানা ভবন চত্বরে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। 

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ। 

 

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করতে চায়। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোন অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন