Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ফুলের টবে গাজা চাষ, যুবক আটক 

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৯:৩৮ পিএম

ফতুল্লায় ফুলের টবে গাজা চাষ, যুবক আটক 
Swapno

স্টাফ রিপোার্টার (যুগের চিন্তা ২৪) : অভিনব কায়দায় ফুলের  টবের গাঁজা চাষ করায় শাকিল নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

 

র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান এ থথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শাকিলের দেওয়া তথ্যমতে তার বাসার ছাদ হতে প্লাস্টিকের তৈরি টবে লাগানো ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। 

 

শাকিল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার বাসার ছাদে গাঁজার চাষ করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা রয়েছে। ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন