বন্দরে নাগিনা জোহা ও লিপি খানের আত্মার শান্তি কামনায় দোয়া
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৯:৩১ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের রত্নাগর্ভা মা, ভাষা সৈনিক নাগিনা জোহা ও যুবলীগনেতা খান মাসুদের বোন লিপি খানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ) বাদ আছর বন্দর আমিন আবাসিক এলাকায় ফাতহু উম্মাহ প্রিÑক্যাডেট মাদ্রাসার এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগনেতা মো.মাসুম, খোরশেদ, বাবু মোল্লাসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।


