Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কাশেম এন্টার প্রাইজে দুঃসাহসিক চুরি

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৯:৩০ পিএম

বন্দরে কাশেম এন্টার প্রাইজে দুঃসাহসিক চুরি
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে কাশেম এন্টারপ্রাইজ নামে ইকবাল হোসেরে মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। ওই সময় অজ্ঞাত নামা চোরের দল সাটারের তালা কেটে ক্যাশ বাক্স থেকে নগদ ৩ লাখ ৮৪ হাজার টাকা ও দেড় লাখ টাকা মালামাল চুরি করে বলে দাবি করেছেন দোকান মালিক। 

 

এ ঘটনায় শনিবার (৭ মার্চ) দুপুরে ওই ব্যবসায়ী বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার মদনপুরস্থ নাজিম উদ্দিন কলেজের সামনে এ চুরি ঘটনাটি ঘটে।  

 

জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে ইকবাল হোসেন র্দীঘ দিন ধরে এলাকায় কয়েকটি কোম্পনির ডিস্টিবিউটার হিসেবে ব্যবসা করে আসছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যায়। পরে অজ্ঞাত নামা চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের সাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে টাকা ও মালামাল চুরি করে (ঢাকা মেট্রো নং ১৫-৫৭৫৫) একটি মাইক্রোবাস যোগে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন