Logo
Logo
×

নগরের বাইরে

স্বচ্ছ কর্মী ছাড়া সংগঠন চলতে পারে না : আমির হোসেন

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৯:২৮ পিএম

স্বচ্ছ কর্মী ছাড়া সংগঠন চলতে পারে না : আমির হোসেন
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা যুবদলের সভাপতি মো. আমির হোসেন বলেছেন, কর্মীরা হলো দলের প্রান। স্বচ্ছ কর্মী ছাড়া সংগঠন চলতে পারে না। দলের নেতা যেই হোক  কর্মীদের সবসময় চাঙ্গা রাখতে হবে। কর্মীরা চাঙ্গা হলে দল শক্তিশালী হবে। বিএনপিতে এখন দুঃসময় চলছে। অচিরেই এই দুঃসময় কেটে যাবে। আপনারা প্রস্তুত হন আন্দলন সংগ্রামের জন্য। 

 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বন্দর থানার ছালেহনগরে তার বাসভবনে বন্দর থানা যুবদলের এক কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


   
সভায় আরও বক্তব্য রাখেন, বন্দর থানা যুবদলের সহসভাপতি সোহেল খান বাবু, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, যুগ্ম সম্পদক কাজী সোহাগ প্রমুখ। 

 

এ সময় উপস্থিত ছিলেন, নাসিক  ২০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব মণ্ডল, ২১ নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এমারত, ২২ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইমরুল ভূইয়া, যুগ্ম সম্পাদক হুমায়ন, ২৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, ২৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন, সহসভাপতি আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নূর আলম খন্দকার, যুবদল নেতা নাঈম, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ, ২৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজান প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন