বন্দর (যুগের চিন্তা ২৪) : শাহিন (১৫) বন্দরের রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার (৭ মার্চ ) দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বন্দরের মদনপুর কুতুববাগস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সে ওই এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায়শাহিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়ি খোঁজ নিয়ে তার কোন সন্ধান পায়নি তার পরিবার।


