Logo
Logo
×

নগরের বাইরে

সুন্দর পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই : কাজিম উদ্দিন

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৯:২৩ পিএম

সুন্দর পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই : কাজিম উদ্দিন
Swapno

বন্দর (যুগর চিন্তা ২৪) : বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেছেন, সুন্দর পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। যুব সমাজ খেলাধুলার মধ্যে থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম  নির্মাণের ঘোষণা দিয়েছে। তার ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হচ্ছে।  

 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বন্দর উপজেলার ঘারমোড়াস্থ কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ স্মৃতি ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসক কথা বলেন। 

 

ঘারমোড়া এলাকার সমাজ সেবক সরদার মোহাম্মদ আবু তালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন