বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে আকাশ (১৮) নামে মানসিক রোগী নিজ ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালাতম এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার আশরাফুল মিয়ার ছেলে। এ ঘটনায় শনিবার সকালে আশরাফুল মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার দুপুরে আশরাফুল মিয়ার স্ত্রী বাড়ির প্রয়োজনীয় কাজের জন্য বাহিরে বের হয়। পরে তিনি বিকেল ৫টায় বাড়িতে এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। দরজা বন্ধ পেয়ে আকাশকে ডাকাতে থাকে। ওই সময় সে দরজা না খুললে তার মা প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আড়ার সাথে ঝুলন্ত দেখে আকাশকে নিচে নামিয়ে দ্রুত মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করে।


