Logo
Logo
×

নগরের বাইরে

সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের দাফন সম্পন্ন, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৯:১৩ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের দাফন সম্পন্ন, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের দাফন হয়েছে। 

 

শুক্রবার (৬ মার্চ) বাদ মাগরিব বন্দর থানার দেউলী চৌরাপাড়াস্থ হাজী হারুন সরদারে বালু মাঠে ৩ জনের জানাযার স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পান্ন হয়। অপরদিকে, নবীগঞ্জ এলাকায় জানাযা অন্য ৩ জনের জানাজা শেষে  পর স্থানীয় কবরস্থানে তাদের দাফন তাদের দাফন করা হয়।

 

এর আগে, হস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

 

পুলিশ জানায়, বিজয়নগর উপজেলার ভাটি কালিসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো- চ ১১৩৮৬৭) সঙ্গে সুনামগঞ্জ থেকে আসা ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো- ব ১৫০৪৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লিকেজের কারণে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। 

 

 এ সময় ভেতরে থাকা বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার তাওলাদ হোসেনের ছেলে ইমন (১৭), একই এলাকার নূরুল হকের ছেলে রিফাত (১৮) ও খোরশেদ আলমের ছেলে মাইক্রোবাস চালক সোহান (২০), বন্দরে নবীগঞ্জ এলাকার শাহীন (১৭), আবুল মিয়ার ছেলে সাগর মিয়া (২২), ও হারুন (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

 

এ ঘটনায়  জিসান (২৪), শাহীন (৩০), আবিদ (১৮) ও বিজয় হোসেন (১৯) অপর তিনজন আহত হয়। এদের মধ্যে আবিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সে সিদ্ধিরগঞ্জের প্রোঅ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

 

শনিবার নিহত ইমনের বাড়িতে গিয়ে জানা গেছে, ইমনের বাবা তাওলাদ হোসেন প্রাইম গ্রুপে চাকুরী করতো। ইমন লক্ষ্মীনারায়ণ কটন মিল স্কুলে ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। এক বছর আগে সে পড়ালেখা ছেড়ে দেয়। 

 

ইমনের মা লায়লা বেগম জানান, ইমনকে নিয়ে তিনি তার পিতার বাড়িতে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে। ইমনকে সবাই জিজ্ঞেস করতো সে নানীর বাড়িতে কেন থাকে। এজন্য কিছুদিন পূর্বে ইমন নিজে নতুন ঘর বানানোর জন্য ১৬টি সিমেন্টের খুটি তৈরি করে। কিন্তু নতুন ঘর আর নির্মাণ করা হয়নি তার। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন