সোনারগাঁয়ে এমপি খোকার নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৬:৫৩ পিএম
সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁও উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের উদ্যোগে ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ফুলের শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
সোনারগাঁও উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দর রব, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সী, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, শাহজালাল, মনিরুজ্জামান মধু, কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল, প্রচার সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও পৌর জাতীয় পার্টির আহবায়ক এম এ জামান, সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির নেতা, লিয়াকত আলী, রেজাউল করিম, গরিবে নেওয়াজ, মাহমুদুল আনোয়ার, ফজলুল হক মাস্টার, আবুল হাশেম, গাজী মান্নান, মাজহারুল ইসলাম, নেতা আলমগীর হোসেন, সেলিম রেজা, জাবেদ রায়হান, মহিলা পার্টির নেত্রী জাহানারা ও পৌরসভা স্বেচ্ছাবেবক পার্টির আহবায়ক ওমর ফারুক টিটু প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেন, ৭ মার্চ বাঙ্গালী জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে এ দেশের জনসাধারণ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে এ দেশ স্বাধীন করে। ফলে আমরা এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে মন খুলে কথা বলতে পারছি।


