Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই নারী পুরুষের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৬:৪৩ পিএম

আড়াইহাজারে দুই নারী পুরুষের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে দুই নারী ও পুরুষের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন চলছে । শুক্রবার স্থানীয় হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের আবদুল বারেকের স্ত্রী আফিয়া (৬৫) মারা যান। পরে এলাকায় ছড়িয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

 

খবর পেয়ে পুলিশও লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। মৃতের পরিবার রীতি মত অবাক। শ্বাসকষ্টে মারা গেলেও পুলিশ লাশ উদ্ধার করতে আসে। এলাকাবাসীও হতবাক।

 

মৃতের পরিবারের দাবি পুলিশের কাছে কেউ মিথ্যা তথ্য দিয়েছে। স্বাভাবিক মৃত্যুর ঘটনা এলাকায় কে বা কারা আত্মহত্যা করার অপপ্রচার চালিয়েছেন।  


এদিকে বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মিজানের ছেলে জাকির হোসেন (৩৫) ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশের দাবি। তিনি প্রেম গঠিত ঘটনায় আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে। পর পর দুইটি ঘটনাই শুক্রবার রাতে ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। 


এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আফিয়া শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছেন। জাকির হোসেন প্রেম গঠিত বিষয় নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন