পরিষ্কার-পরিচ্ছন নগরী উপহার দিতে মেয়র আইভী বদ্ধপরিকর : হান্নান
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ১২:১৪ এএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন নগরী উপহার দিতে আমাদের মেয়র মহাদয় ডা. সেলিনা হায়াত আইভী বদ্ধ পরিকর। আপনারা যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলে পরিবেশ দূষণ করবেন না।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বন্দর থানার সোনাকান্দা এলাকায় বক্সড্রাম ডাস্টবিন স্থাপনকালে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
হান্নান সরকার বলেন, নির্দিষ্ট স্থানে বাসার ময়লা-আর্বজনা ফেলবেন। নগরবাসীর সুবিধার্থে ময়লা ফেলার জন্য সিটি কর্পোরেশন এ ওয়ার্ডে সোনাকান্দা কিল্লা, ডকইয়ার্ড স্কুল ও এনায়েতনগর এলাকায় ড্রাম ডাস্টবিন স্থাপন করেছে। সেখানে আপনারা বাসাবাড়ি ময়লা-আর্বজনা ফেলবেন।
এ সময় ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুপারভাইজার মো. আসাদুজ্জামান, সমাজ সেবক হিমেল, শ্রামল, আমান, সজল ও জাকির প্রমুখ।


