বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জের বৃদ্ধকে কুপিয়ে জখম
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ১২:০৯ এএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : মাদক বিক্রিতে বাধা দেওয়ার জের ধরে ইয়ানূর মিয়া (৫৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে সলিম নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহত ইয়ানূর মিয়াকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত ইয়ানূর মিয়া বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, বন্দর উপজেলার মাধবপাশা এলাকার মৃত তসেক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সলিম পুলিশ সোর্স পরিচয়ে মাদবপাশাসহ আলীনগর ও কান্দিপাড়া এলাকায় র্দীঘদিন ধরে গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে আসছে।
শুক্রবার সকাল ১০টায় সলিম মাধবপাশা এলাকায় দিনমজুর ইয়ানূর মিয়ার বাড়ি সামনে গাঁজা বিক্রি করছিল। এসময় গাঁজা বিক্রি করতে নিষেধ করলে ওই সময় মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে বাসা থেকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারীভাবে কুপিযে ইয়ানূর মিয়াকে জখম করে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানান, সলিম বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমি মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ মিজানকে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি।


