বন্দর (যুগের চিন্তা ২৪) : ট্রাক চালককে ছুরিকাঘাত করে থেকে তেল ছিনতাইকালে এ চক্রের ২ সদস্যকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকালে হাইওয়ে গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহম্মেদ খান এ তথ্য নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্প নগরীর ১নং গেইটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো-মো. জামাল (২৫) আরমান (২৭)। এদর মধ্যে মো. জামাল মহাসড়কের ছিনতাই চক্রের মূলহোতা মোমেনের সেকেন্ড ইন কমান্ড।
পুলিশ সুপার আলী আহম্মেদ খান জানান, দীর্ঘদিন যাবৎ একটি ছিনতাইকারী চক্র মহাসড়কে তেল ছিনতাই করে আসছে। বৃহস্পতিবার রাতে কাঁচপুর বিসিক শিল্প নগরীর ১নং গেইটে তেলবাহী ট্রাক চালক আক্তার হোসেন সাগর (২২) কে ছুরিকাঘাত করে তেল ছিনতাইয়ের চেষ্টা করছিল।
এসময় ট্রাক চালকের চিৎকার শুনে হাইওয়ে টহল ডিউটি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ছিনতাই চক্রের মূলহোতা মোমেনের সেকেন্ড ইন কমান্ড মো. জামাল ও সহযোগী আরমানকে আটক করে। ঘটনাস্থল থেকে ১৯০ লিটার ডিজেল ও ট্রাংকি থেকে তেল নামানো প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাক চালক আক্তার হোসেন সাগর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ভবিষ্যত্যেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


