সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : পবিত্র জুম’আর নামাজের মধ্যদিয়ে শুক্রবার বন্দর উপজেলার মালিবাগ এলাকায় ভাটগাঁও দড়িপাড়া বায়তুস সালাত জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। জুম’আর নামাজে ইমামতি করেন আল্লামা মুফতি আজিজুল হক।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদ।
হাজী জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ার আলী প্রধান, সাদেক আলী, নাইমুল ইসলাম বুলবুল, ডা. রেজাউল করিম, বিল্লাল হোসেন মেম্বার, প্রফেসর শওকত মিয়া, লোকমান হেকিম, মো. শাহীন, মো. মনির হোসেন প্রমুখ।


