রূপগঞ্জে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসো. বার্ষিক বনভোজন
প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১১:২৫ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নরসিংদী শাখার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার খান বাড়িতে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি সাইদুর রহমান, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নারায়ণগঞ্জ জেলা মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী প্রমুখ।


