সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ^রী পুকুরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃরা হলো, শহরের নগর খানপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তার ছেলে মো রাকিব হাসান (১৮) ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ইয়াবাসহ হাতেনাতে তাদের আটক করা হয়। এছাড়াও আটকৃক জাহাঙ্গীর আলম ওরফে খাদেমের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।


