বাইতুল মা’মুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া
প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১১:১৯ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে মসজিদ প্রঙ্গণে এ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাইতুল মা’মুর জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মোতালিব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
সময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মাদক থেকে দূরে থাকবেন, কারণ একজন মাদকাসক্ত একটি পরিবার ধ্বংস করে দিতে পারে। সমাজকে ধংস করে দেয়। যারা মাদক ব্যাবসা করে তাদেরকে এলাকা থেকে বিতারিত করতে হবে। মাদক ব্যাবসায়ীরা দেশের ও জাতির শত্রু। আপনাদের সহযোগিতা পেলে আমাদের ২নং ওর্য়াডকে একটি আধুনিক ওর্য়াড হিসেবে গড়ে তুলবো।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফ্তী আল-আমিন আড়াইহাজারী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতী ইমরান হোসেন যশোরী, হযরত মাওলানা আক্তার হোসেন সুরুজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড় মিনার জামে মসজিদের সভাপতি হাজী মোস্তফা কামাল, বাইতুস সালাম জামে মসজিদের সভাপতি আলী হোসেন ভূইয়া, হাজী কাজেম আলী ভূইয়া, আমিনুল হক ভূইয়া রাজু, আহম্মদ হোসেন মজুমদার, হাজী মোতালিব, হাজী রওশন আলী ও মাওলানা আঃ বাতেন প্রমুখ।


