সাংবাদিক শিপনের মায়ের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের শোক
প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১১:০৪ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ফোকাস বাংলা ও দৈনিক খবরের পাতার ফটোসাংবাদিক শিপন আহমেদের মা হিরাতুন নেছা’র মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (৬ মার্চ) প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ অন্যান্য সদস্যরা গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বলেন, ফটো সাংবাদিক শিপন আহমেদের মা হিরাতুন নেছা’র মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শহরের নিতাইগঞ্জ নলুয়াপাড়াস্থ নিজ বাসভভনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।


