Logo
Logo
×

নগরের বাইরে

ত্বকীর ৭ম মৃত্যুবার্ষিকীতে মেয়র আইভীসহ নানাসংগঠনের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৪:০৪ পিএম

ত্বকীর ৭ম মৃত্যুবার্ষিকীতে মেয়র আইভীসহ নানাসংগঠনের শ্রদ্ধা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর ৭ম মৃত্যুবার্ষিকীতে তার কবরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) সকালে বন্দর উপজেলার পুরাতন বন্দর এলাকায় সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে মেয়র আইভীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।
এছাড়াও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নিহতের মাগফেরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন।

ত্বকীর কবরে ফুল দিয়ে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম,  সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, উদীচি শিল্পী গোষ্ঠা নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদুল ইসলাম দিপু, খেলাঘর আসর জেলার সভাপতি রথিন চক্রবর্তী, ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন