Logo
Logo
×

নগরের বাইরে

মাদক সমাজের প্রধান ভাইরাস : ওসি আসলাম

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৩:২০ এএম

মাদক সমাজের প্রধান ভাইরাস : ওসি আসলাম
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেছেন, মাদক সমাজের অন্যতম প্রধান ভাইরাস। মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। কারন সমাজ থেকে মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়।


মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পশ্চিম মাসদাইর এলাকায় মানব কল্যাণ সংসদের আয়োজিত পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


ওসি আসলাম বলেন, সমাজে মাদকসেবী, কিশোর গ্যাং কিংবা মাদক বিক্রেতা এরা কারা? এরা সকলে আমাদেরই সন্তান। তাই প্রথমে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে সমাজ থেকে এসকল ব্যাধি দূর করা সম্ভব নয়।


এ সময় উপস্থিত ছিলেন, বাইতুন নূর জামে মসজিদের সাধারন সম্পাদক সাদেক আলী প্রধান, নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো. কাদের প্রধান, যুগ্ম সাধারন সম্পাদক মো.জালাল উদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল চৌধুরি, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান প্রধান, সহ সভাপতি মো. শাহজাহান মাদবর,  ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, ইউপি মেম্বার জাকারিয়া জাকির, রোজিনা আক্তার, সমাজসেবক আবদুল লতিফ প্রধান ও এডভোকেট মাহমুদুল হক আলমগীর।পরিশেষে মানব কল্যাণ সংসদ কমিটি ঘোষণা ও পরিচিতি করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন