ফতুল্লা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য হার্ডওয়ার্ক করতে হয়, এটা শুধু ক্রিকেট এর জন্য নয় যে কোনো কাজেই। হার্ডওয়ার্কের সাথে মুরুব্বি ও বাবা-মায়ের দোয়া থাকতে হবে। বাবা-মায়ের দোয়া থাকলে জীবনে সফলতা অবশ্যই আসবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুরে দেলপাড়া হাজী আমির আলী ক্রিকেট একাডেমীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিদর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফুল উপস্থিত তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, আমি এক জায়গায় সারাদিন খেলতাম আর আমার এক বন্ধু সারাদিন পড়তো কিন্তু এসএসসি পরীক্ষায় ঐ বন্ধু ফেল করেছে আমি পাস করছি। এর অর্থ হলো শুধু পরিশ্রম করলে হবে না তার সাথে উপস্থিত বুদ্ধিও থাকতে হবে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের সাবেক কোষাধ্যক্ষ ও ক্রীড়া অনুরাগী এ্যাডভোকেট মো. আব্দুর রউফ মোল্লা, এ্যাডভোকেট এস জামান, মো. সৈয়দুজ্জামান মীর, মো. আব্দুল আউয়াল, মো. আশরাফুল আলম হিমেল, মো. আবুল কালাম, মো. নাছির প্রধান, মো. নাজিব মাহমুদ স্বপ্নীল, মো. সুমন নাজির প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন, দেলপাড়া ক্রিকেট একাডেমীর কোচ মো. শরিফুল আলম পলাশ। ক্রিকেট একাডেমীর পৃষ্ঠপোষক কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু।


