Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ৫ শতাধিক লোকের জাতীয় পার্টিতে যোগদান 

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১০:৩৪ পিএম

সোনারগাঁয়ে ৫ শতাধিক লোকের জাতীয় পার্টিতে যোগদান 
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে হাজী লিয়াকত আলী, হাজী গরীবে নেওয়াজ, হাজী আব্দুল মান্নান, হাজী রেজাউল করিম, মোশারফ মোল্লা ও নজরুল ইসলামের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক লোক জাতীয় পার্টিতে যোগদান করেছে। 


বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে সোনারগাঁ পৌরসভাস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জাতীয় পার্টির নবনির্বাচিত প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবালকে সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। 


সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জামান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে উন্নয়ন ও সেবামূলক রাজনীতি করার আহ্বান জানান এবং মাদক, সন্ত্রাস ও টেন্ডারবাজীসহ যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেন। অনুষ্ঠানে সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন