Logo
Logo
×

নগরের বাইরে

ব্রহ্মপুত্র নদে মাটি কাটার অপরাধে ট্রলারসহ আটক ২

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৮:৩১ পিএম

ব্রহ্মপুত্র নদে মাটি কাটার অপরাধে ট্রলারসহ আটক ২
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : ব্রহ্মপুত্র নদ থেকে মাটি চুরি করে ট্রলার যোগে পালিয়ে যাওয়ার সময় ট্রলারসহ ২ সহোদরকে আটক করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ। 

 

বুধবার (৪ মার্চ) বিকেলে বন্দরের বালুরচরস্থ ব্রহ্মপুত্র নদ থেকে মাটিবাহী এ ট্রলার জব্দসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-কুড়গ্রাম জেলার নাগেরশ^রী থানার চর বলারামপুর এলাকার কাশেম আলী মিয়ার দুই ছেলে ময়নাল (৩২) ও রুবেল (৩০) কে গ্রেপ্তার করে। 

 

এ ঘটনায় কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোয়াজ্জম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা রুজু করেছে। আটককৃতদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন