বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাহিদ হাসান (৩০) কে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বুধবার (৪ মার্চ) রাতে বন্দর কলাবাগ ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হাসান ওই এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে।


