রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ থেকে ৪০০ বস্তা ভুট্টাসহ ছিনতাই হওয়া ট্রাক সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।ছিনতাই হওয়ার প্রায় দেড় মাস পর সিরাজগঞ্জের কড্ডা এলাকা থেকে এ ট্রাক উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া জেলার শেরপুর থানায় সদর হাসরা এলাকার মৃত বাদুল্লার ছেলে দুলাল মন্ডল, সিরাজগঞ্জ জেলার বাহুতি এলাকার মফজেল শেখের ছেলে আব্দুর রহিম ও একই জেলার বাগডুমুর এলাকার মজিদ শেখের ছেলে আতিকুল ইসলাম।
জানা গেছে, ২৮ জানুয়ারি ভুট্টা বোঝাই ট্রাকটি ছিনতাই হয়। ছিনতাইয়ের পর গত ১৬ ফেব্রুয়ারি ট্রান্সপোর্টের ম্যানেজার বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ছিনতাই হওয়া মালামাল, ট্রাক ও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।


