Logo
Logo
×

নগরের বাইরে

দেশের অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে : ড. খলীকুজ্জামান

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:৫৫ পিএম

দেশের অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে : ড. খলীকুজ্জামান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান বলেছেন, পৃথিবীর অর্ধেক সম্পদ শতকরা একভাগ লোকের হাতে, ৯৯ ভাগ মানুষ বাকি অর্ধেক সম্পদের মালিক। বাংলাদেশে বৈষম্য প্রকট তবে ঐ পর্যায়ের না। আমাদের অর্থনৈতিক বৈষম্যের মাত্রা পয়েন্ট চার আট যেটা দশ বছর আগেও পয়েন্ট চার পাঁচ ছিলো। দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। 

 

তিনি বলেন, ভারতে এটা পয়েন্ট পাঁচ এক। পাঁচের উপরে গেলে বুঝতে হবে অর্থনৈতিক বৈষম্যের অবস্থা খুবই খারাপ অবস্থা। অর্থনৈতিক বৈষম্য কমাতে হলে দরিদ্র মানুষের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, তাদের দক্ষতা তাদের প্রশিক্ষন নিশ্চিত করতে হবে। যারা পিছিয়ে আছে তাদের অর্থনৈতিক কর্মকান্ডের অগ্রগতিতে অন্তর্ভূক্ত করতে হবে।

 

বুধবার (৪ মার্চ ) সকালে নবপ্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি (ইউসেট) এর ওরিয়েন্টশন উপলক্ষে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকার সামাদ বানু টাওয়ারে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন ইউসেট এর ভাইস চ্যান্সেলর ড. তানভীর আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেট ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন