মন্ত্রী গাজীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:৩৩ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রূপগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বাদ জোহর উপজেলার কাঞ্চন মৌলভী সোলাইমান দারুল হাদিস সালাফিইয়াহ মাদরাসা, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা ও রত্ম গর্ভা রাহাতুন নেছা দায়মুদ্দিন সুন্নি হিফজুল কোরআন মাদরাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ দোয়া মাহফিলের আয়োজন করেন কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি।
এ সময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মেম্বার, দেওয়ান আব্দুল লতিফ, আমির আলী, বিল্লাল হোসেন, আব্দুল করিম, জালাল মিয়া, মোহন মিয়া, ফিরোজ মিয়া লিংকু, নেওয়াজ আলী, আলী মোহাম্মদ, দেওয়ান আব্দুল জলিল, আব্দুল গাফ্ফার, আব্দুর রহমান লিটু, শাহজাহান মিয়া, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন আইনুদ্দিন, মোমেন মিয়া, মতিউর রহমান, হাজী আব্দুল লতিফ, হাসানুজ্জামান মোল্লা, সাইফুল ইসলাম, নুর হোসেন, দেওয়ান নবিউর রহমানসহ অনেকে।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


