Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ক্যাসিনো সামগ্রী উদ্ধার, ২ চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা 

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:০৮ পিএম

বন্দরে ক্যাসিনো সামগ্রী উদ্ধার, ২ চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : র্দীঘ ৫ মাস অতিবাহিত পর বন্দরের লক্ষলখোলা ডংজিং লংজাভিটি  ব্যাটারি কারখানা থেকে  ক্যাসিনো সামগ্রী উদ্ধারে ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বাদী হয়ে ২ জন চীনা নাগরিককে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। 

 

আসামিরা হলো-ঢাকা ক্যান্টনমেন্ট থানার হাউজ নং ৩৭ এর বাসিন্দা ও চীনের ইয়ন সান লি এর ছেলে  ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানার চেয়ারম্যান মি. উইডংলি ও একই এলাকার লিউ জাও ইয়াং এর ছেলে মি.লুপিন।

 

জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর বেলা ১২টায় ঢাকা কাস্টমস গোয়েন্দো ও তদন্ত অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার লক্ষণখোলাস্থ ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানায় অভিযান চালায়। অভিযানকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টিম প্রতিষ্ঠান থেকে হংকং ও মাকাও জুয়া খেলার এক সেট ক্যাসিনো সামগ্রী জব্দ করে। তবে এ ঘটনায় তৎসময়ে কাউকে গ্রেপ্তার করেনি কাস্টমস কর্মকর্তা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন