বন্দর (যুগের চিন্তা ২৪) : র্যাব-৭ অভিযানিক দলের সহতায় নারায়ণগঞ্জ র্যাব-১১ সিপিএসসি আদমজীনগর চট্টগ্রাম জেলার হালিশহরে অভিযান চালিয়ে রুমি আক্তার (২৬) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে। গত ১ মার্চ রোববার রাতে চট্টগ্রাম জেলার হালিশহরে ঈদগাহরোড বৌবাজার এলাকার ১টি ৫তলা ভবনের ৫ম তলার একটি কক্ষ থেকে ওই গৃহবধুকে উদ্ধার করে।
উদ্ধারকৃত গৃহবধূর তথ্যের ভিত্তিতে র্যাব-১১ গত সোমবার (২ মার্চ) রাতে বন্দর থানার চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেরোয়ান জয় (২৭) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে। এর আগে এ ঘটনায় উদ্ধার হওয়া গৃহবধূর স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দামন আইনে মামলা দায়ের করেন।
মামলাসূত্রে জানা গেছে, গত ১০ বছর পূর্বে বন্দর থানার দাঁশেরগাও চৌরাপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে রবিউল ইসলামের সাথে একই এলাকার সফি আহাম্মেদের মেয়ে রুমি আক্তারের মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তারা চৌরাপাড়া এলাকায় একটি কাপড়ের দোকান গড়ে তোলে। দোকানটি রবিউল ইসলামের স্ত্রী রুমি বেগম পরিচালনা করে আসছিলেন।
দোকান থাকার সুবাদে গৃহবধূর সাথে একই এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে সেরোয়ন জয় নামে এক যুবকের সাথে পরিচয় হয়। জয় দুর্বলতার সুযোগ নিয়ে প্রায় সময় উল্লেখিত গৃহবধূকে বিদেশ যাওয়ার প্রলোভন দেখায়। এক পর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় দাকানে এসে গৃহবধূকে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে নগদ ১ লাখ ১৭ হাজার ৭৫০ টাকা হাতিয়ে নেয়। পরে তাকে চট্টগ্রাম জেলার হালিশহর একটি বাড়িতে আটক করে রাখে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী রবিউল ইসলাম র্যাব-১১ সিপিএসসি আদমজী নগর এর কাছে সরাপন্ন হয়। পরে র্যাব অভিযান চালিয়ে সেরোয়ান জয় (২৭) কে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার তদন্ত ইনর্চাজ আজহার জানান, আমরা গৃহবধূকে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছি। সে সাথে গ্রেপ্তারকৃতকে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


