Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে আশা’র শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা 

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৯:২৩ পিএম

সোনারগাঁয়ে আশা’র শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা 
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ) বেইস গণ-বিদ্যালয় অডিটোরিয়ামে এ  শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালার আয়োজন করা হয়।


আশা’র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সুমন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। 

 

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস। এসমসয় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশা’র ডিভিশনাল ম্যানেজার এ কে এম তারেক, এডিশনাল ডিভিশন ম্যানেজার জসিম উদ্দিন, ডিস্ট্রিক ম্যানেজার মো. ইয়াহিয়া, মহসিন আলী, রিজোওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল, জুনিয়র শিক্ষা অফিসার জুলফিকার আলী, সোনারগাঁ শাখার ম্যানেজার শাহাদাত হোসেন প্রমুখ। 

 

বেসরকারী উন্নয়ন সংস্থা আশা নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝড়ে পড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে করে দেশের ৬৪ জেলায় সংস্থার ১ হাজার ২৫০টি ব্রাঞ্চের মাধ্যমে দারিদ্র পরিবারের প্রায় ৫ লাখ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার সুবিধা পাচ্ছে বলে বক্তার জানান। কর্মশালায় আশা’র সকল শিক্ষাসেবিকা ও শিক্ষা সুপারভাইজাররা অংশগ্রহণ করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন