Logo
Logo
×

নগরের বাইরে

পানি চেয়ে ঘরে ঢুকে শিশু ধর্ষণের চেষ্টা, গণধোলাই

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৮:৪৪ পিএম

পানি চেয়ে ঘরে ঢুকে শিশু ধর্ষণের চেষ্টা, গণধোলাই
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকউদ্দৌলা ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসী তাকে পুলিশের সোপর্দ করে।

 

এ ঘটনায় ওই শিশুটির পিতা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্য়াতন আইনে মমালা দায়ের করেন। পুলিশ মামলার সুত্র ধরে জাকিরকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুুপরে আদালতে পাঠায়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পাইনাদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃত জাকির হোসেন জাকির হোসেন ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে। সে পাইনাদী মধ্যপাড়া জোড়াখাম্বা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ফার্মের মুরগির ব্যবসা করতো।

 

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা জানান, শিশুটির মা ও বাবা দুজনেই কর্মজীবী। মঙ্গলবার ওই শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে খেলা করছিল। বিকেলে জাকির হোসেন পানি খাওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে। শিশুটি পানি নিয়ে আসলে একপর্যায়ে সে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ঐ শিশুটির আত্মচিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এলে জাকির হোসেন পালিয়ে যায়। রাতে শিশুটির মা-বাবা কাজ শেষে বাড়ি ফিরে স্থানীয়দের সাথে ঘটনাটি নিয়ে আলোচনা করে। পরে তারা জাকির হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন