Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বাস চাপায় শ্রমিক নিহত

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০২:৫৬ পিএম

আড়াইহাজারে বাস চাপায় শ্রমিক নিহত
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে যাত্রীবাহী একটি বাসের চাপায় জামেদ উল্যাহ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকায় এ দুঘর্টনা ঘটে। 

 

নিহত জামেদ উল্যাহ নীলফামারি জেলার জলঢাকা থানার পিনাই এলাকার ছালাউদ্দিনের ছেলে।তিনি ওই সড়কের সংস্কার কাজ করতে ছিলেন।এ সময় বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত শ্রমিকসহ আরও বেশ কয়েকজন শ্রমিক বাগবাড়ি এলাকায় সড়কের সংস্কার কাজ করছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন