রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় অলি-গলিতে গড়ে উঠাছে প্রায় দু’শতাধিক ফার্মেসি। তাদের নেই কোনো ড্রাগ লাইসেন্স। প্রশিক্ষণ ছাড়াই অনভিজ্ঞদের দিয়ে চলছে ফার্মেসিগুলো। এসক ফার্মেসির উপর প্রশাসনের কোন তদারকী নেই।
উপজেলার সবচেয়ে বেশি প্রায় ৩০টি ফার্মেসি হচ্ছে ভূলতা তাঁত বাজারে। এই তাঁতবাজারের র্ফামাসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের ঔষধে সয়লাভ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। গাউছিয়া তাঁতবাজার মার্কেটের দোকানগুলোকে অনেকেই মিটফোর্ড মার্কেট বলেন।
এলাকাবাসী জানান তাঁতবাজারে মার্কেটের ফার্মেসিগুলোতে ভেজাল ঔষধ বিক্রি করে। এই ভেজাল ঔষধগুলো দেশের গ্রামাঞ্চলের ডাক্তাররা নিয়ে সেখানকার অশিক্ষিত ও অর্ধশিক্ষিত দিনমজুরদের কাছে বিক্রি করেন।
ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গ্রামের সহজ সরল মানুষ। গ্রামের মানুষ ঔষধের মেয়াদ আছে কি-না বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না, তা বোঝেনা।
তারা এসব মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে অসুস্থ্য হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। গ্রামাঞ্চলের কিছু চতুর ডাক্তাররা গ্রামের সহজ-সরল মানুষের সরলতার সুযোগটাই কাছে লাগাচ্ছে।
গ্রামের সহজ-সরল মানুষকে বাঁচাতে এগিয়ে আসতে হবে ঔষধ তদারকি সংস্থাকে। নিতে হবে এই সকল অবৈধ ঔষধ ব্যবসায়ীদের বিরোদ্ধে কঠোর পদক্ষেপ বলে জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, কিছুদিন আগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ র্ফামেসির বিরুদ্ধে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ঔষধ প্রশাসনের কিছু কর্মকর্তারা তাঁতবাজার মার্কেটে আসার সংবাদে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
এসব অবৈধ ঔষধ ব্যবসায়ীদের সাথে ঔষধ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকার কারণে অবৈধ ঔষধ ব্যবসা বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, এই ঔষধ ব্যবসায়ীর বেশিরভাগই কোন ধরনের চিকিৎসা সেবার অনুমোদন নেই। এদের অনেকেই অন্য ব্যবসা চালিয়ে আসছে।
কিন্তু এই ধরনের নিম্নমানের ঔষধ বিক্রি করে মোটা অংকের টাকা কামানোর রাস্তা হিসাবে এটাকে বেছে নিয়েছে। সচেতনমহল মনে করে অতি সত্বর মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধ করার জোর দাবি জানান।


